বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২০

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই লাশ উদ্ধার, করোনা ভয়ে কাছে যায়নি কেউ


সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম চিটাগাংরোড পুলিশ বক্সের পাশে একটি উন্মুক্ত বাস কাউন্টার ও সানারপাড় পিডিকে পাম্প এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

তাদের বয়স ৫৫-৬০ বছর হবে। লাশ দু’টি পড়ে থাকলেও করোনা সন্দেহে কেউ তাদের কাছে যায়নি। লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে । লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, এই দুই বৃদ্ধকে আনুমানিক ৭/৮ দিন যাবৎ শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন আবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১