বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২০

চাঁদপুরে নিখোঁজের এক মাস পর স্কুল কক্ষে মিলল শিক্ষার্থীর গলাকাটা লাশ


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিখোঁজের এক মাস পর নবম শ্রেণির এক ছাত্রীর গলকাটা লাশ স্কুল কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।  

আজ বুধবার বেলা ১১টার দিকে কাকলী নামের ওই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম কাকলী। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের বাসিন্দা।

মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল। স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে ওসি (তদন্ত) শাহজাহান কামালসহ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১