আপডেট : ২৩ April ২০২০
বিশ্বজুড়ে ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনা ভাইরাসের নিয়মত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত সেখানে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মহামারি এ ভাইরাসটিতে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জন। এদের মধ্যে মারা গেছে ১২০ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১