আপডেট : ২৩ April ২০২০
করোনা ভাইরাসের কারণে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলনে আজ সন্ধ্যায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি জানান, সন্ধ্যায় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সম্মেলন হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি সন্ধ্যা ৭টায় শুরু হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং করোনা মহামারিতে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১