বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২০

কেরানীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ


করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লম্বা ছুটিতে খেটে খাওয়া শ্রমিকের অনেকেই গৃহবন্দী। কেরানীগঞ্জ লকডাউন থাকায় প্রাণের ভয়ে শ্রমিকেরাও কাজ করতে পারছেন না। শ্রমিক সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় জেলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে কৃষকের পাশে দাড়ানোর।

তারই ধারাবাহিকতায় গত ক'দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটতে এগিয়ে এসেছে কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুধু ধান কাটাই নয়, ধান মাড়াই থেকে শুরু করে কৃষকদের ঘরে পর্যন্ত ধান পৌঁছে দিবে বলে জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে উপজেলার কোন্ডা ইউনিয়ন ৯নং ওয়ার্ড়ের নতুন বাক্তারচর গ্রামের মৃত কৃষক রুহুল আমিনের স্ত্রী নাজমা বেগমের ৪ বিঘা জমির পাকা ধান সেচ্ছাশ্রমে কেটে ঘরে তোলার মধ্যে দিয়ে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা দক্ষিণ ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক বলেন, দেশের যেকোন দুর্যোগ এবং ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এবারও করোনা মোকাবিলায় অসহায় কর্মহীনদের এবং বোরো মৌসুমে কৃষকদের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজ প্রাথমিকভাবে কোন্ডা ইউনিয়নে ৪ বিঘা ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছে নেতাকর্মীরা। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জান রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতা জসিম নিরব, আল আমিন, দুলাল মন্ডল, মিলন, মাহাবুব, অমিত হাসান সহ অর্ধ শতাধিক কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের কর্মিরা অংশগ্রহণ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১