বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

নবীনগরে ১ হাজার ৩০০ পরিবারকে ত্রাণ দিলেন প্রবাসী হাজী আব্দুল হান্নান


করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র ১৩ শতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের আবুধাবী প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাতের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান। 

আজ শুক্রবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজান্ত কুমার ভদ্র বাচ্চু, উষা মিয়া, প্রণয় কুমার ভদ্র পিন্টু, হাবিবুর রহমান হাবন,আসাদ মিয়া, করিম মেম্বার,শফিকুল আলম দানেশ, শাহিন ভুঁইয়া, কামাল উদ্দিন, আওয়াল মিয়া, হুমায়ন কবির, জসিম উদ্দিন,বাহার মিয়া, সাচ্চু মুহুরী, আতিক মাষ্টার, বাবুল মিয়া, দানেশ মিয়া,একরাম হোসেন খান,নাছির মিয়া, সাগর মিয়া, আব্দুল মান্নান, ছিদ্দিক মিয়া, মফিজুর প্রমুখ।

এ সময় হান্নান মিয়া বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বিদ্যাকুট ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের পাশে থাকতে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১