বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্যসহ আহত ৫


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শটগানের (রাবার বুলেট) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র ও স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় ১৪৮ কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের প্রায় ২০ জন বিএসএফ সদস্যের একটি দল বুড়িমারী- চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় ৪/৫ জন বাসিন্দা পুশইনের চেষ্টা প্রতিহত করে।  প্রতিবাদে বিএসএফের প্রায় ৭০/৮০ জনের একটি দল বাংলাদেশের কমপক্ষে দেড় শত গজ অভ্যন্তরে প্রবেশ করে ও মানসিক ভারসাম্যহীণ ব্যক্তিকে পূণরায় বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় আবারও বাধা দেয় বিজিবি ও সীমান্তবাসীরা। পরে শর্টগানের অন্তত আট রাউন্ড গুলি ছুঁড়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বিএসএফ সদস্যরা। এদিকে বিএসএফের ছোঁড়া শর্টগানের গুলিতে বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়াসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন।

আহতরা হলেন- বুড়িমারী সীমান্ত এলাকার রশিদুল ইসলাম, ফিরোজা বেগম, আরেফ হোসেন, আজিজুল ইসলাম।

এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে বিএসএফকে বৈঠকের জন্য চিঠি দেয়। পরে আজ শুক্রবার বেলা ১২টায় বুড়িমারী জিরোপয়েন্টে বিজিবি- বিএসএফ এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার আলিমুল করিম চৌধুরী, রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক, ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার ডিআইজি মাহিন্দ্র কুমার শর্মা, ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের সিও সাহিত্য মুর্খাজি, সিও হেডকোয়ার্টার বানাম্বর শাহ প্রমূখ। 

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক বলেন,  পুশইনের ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফকে বলা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১