বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২০

কড়া সমালোচক ও কখনো আমাদের ভোট দেননি তাদের নামও রেশনকার্ডে অন্তর্ভুক্ত হবে : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোন সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবি হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন পঞ্চাশ লাখ রেশনকার্ডে তার নামও অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লাখ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুনভাবে যে পঞ্চাশ লাখ রেশনকার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে। এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে।

এধরনের কার্ড করার সময় কোন দলীয় পরিচয় বিবেচনা করা যাবেনা। যার প্রয়োজন তাকেই অন্তর্ভুক্ত করতে হবে দলমত নির্বিশেষে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। সেভাবেই তালিকা করতে হবে। কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায়না।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সদরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের সাথে কোভিট-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এরপর তিনি স্থানীয় প্রশাসনের সাথেও এসব বিষয়ে মতবিনিময় করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১