বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্মকর্তার করোনায় মৃত্যু


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন পরামর্শক হাসপাতালে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান। তিনি বলেন, ‘মিল্লাতুল ইসলামের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।’

রিপোর্ট আসার আগেই শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয় বলে উত্তম কুমার জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর ওই বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন মিল্লাতুল ইসলাম। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১