বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২০

সংবাদ সম্মেলন মানে শুধু সময় নষ্ট আর পণ্ডশ্রম : ট্রাম্প


করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই বলছেন সংবাদ সম্মেলন সময় নষ্ট ছাড়া আর কিছু নয়।

আজ শনিবার এক টুইটে সংবাদ সম্মেলনকে নিজের ‘সময় নষ্ট’ বলে উল্লেখ করেছেন তিনি।

ট্রাম্প টুইটারে লিখেছেন, সত্য প্রকাশ না করে মিডিয়াগুলো যখন শুধু প্রশ্নবাণে জর্জরিত করে, তখন হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনের অর্থ কী? এতে মিডিয়াগুলো রেকর্ড রেটিং পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ ভুয়া সংবাদ ছাড়া আর কিছুই পায় না। এটি সময় নষ্ট ও পণ্ডশ্রম নয় কি!’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলন বন্ধ করার কথা চিন্তা করছেন ট্রাম্প। কারণ এসব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট। এ ছাড়া মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্তও হয়ে ওঠেন ট্রাম্প।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প গবেষকদের পরামর্শ দিয়েছিলেন, করোনা আক্রান্তের শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে চিকিৎসা করা যায় কিনা তা খতিয়ে দেখতে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, তিনি শরীরে জীবাণুনাশক ঢোকানোর বিষয়টি নিয়ে ব্যঙ্গ করেছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১