বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২০

গাজীপুরে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু




গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়িতে আগুন লেগে ঘুমন্ত এক নারী পুড়ে মারা গেছেন। নিহত আসমা (৩২) উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আব্দুল কাদিরের মেয়ে।

শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় আটটি ঘরও মালামালসহ পুড়ে গেছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রামপ্রসাদ পাল।

পাল বলেন, কাদিরের বসতবাড়ির লোকজন শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে তারা বসতঘরে আগুন ও ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন মাস্টার রামপ্রসাদ বলেন, `এ সময় ঘুমিয়ে থাকা মানসিক প্রতিবন্ধী আসমা ঘর থেকে বের হতে পারেননি। ঘরেই তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আগুনে আটটি কক্ষ ও সব মালপত্র পুড়ে গেছে।'

তবে আগুনে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১