আপডেট : ২৬ April ২০২০
জামালপুর বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি উপাদান বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টা সময় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোট ২৮টি কমিউনিটি ক্লিনিকের ৮৪ জন গর্ভবতী মায়ের মাঝে এসব পুষ্টি উপাদান দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহরিয়ারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুষ্টি উপাদান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেয়াজ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১