বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২০

গণস্বাস্থ্যের কিট, না নেওয়ার কারণ জানাল ঔষধ অধিদফতর


গণস্বাস্থ্যের কিট, না নেওয়ার কারণ জানানো হয়েছে ঔষধ অধিদফতরের পক্ষ থেকে। সোমবার বেলা ১২ টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সম্মেলন হয়। কোভিড-১৯ পরীক্ষার কিট সংক্রান্ত বিষয়ে অবস্থান সরকারের অবস্থান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আজ জরুরি এ সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের কিট কেন নেয়া হয়নি, তার বিস্তারিত তথ্য জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

এরআগে শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে গণস্বাস্থ্য কেন্দ্র। ওই সম্মেলনে সরকারের কোনো প্রতিনিধি যায়নি। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১