বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২০

আরও ৪ ক্রিকেটার নিলামে তুলছেন নিজেস্ব সরঞ্জাম


সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজার পদাঙ্ক অনুসরণ করে পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন আরও চার ক্রিকেটার।

তারা হলেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে গরিব-দুঃখীদের আর্থিক সহায়তা করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’র ফেসবুক পেজে নিজের প্রিয় ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলেন সাকিব। সেটি কিনতে দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত অন্যতম বিশ্বসেরা

অলরাউন্ডারের ব্যাটটি ২০ লাখ টাকায় কেনেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। এবার আরও চার ক্রিকেটার নিজেদের পছন্দের ক্রিকেট স্মারক নিলামে তুলতে যাচ্ছেন। তবে কোন সরঞ্জামাগুলো নিলামে তুলছেন, তা এখনও নিশ্চিত করেননি তারা।

এর আগে মুশফিক, আশরাফুল ও মাশরাফি তাদের নিজ নিজ স্বরণীয় ক্রিকেট সরঞ্জাম নিলামে তোলার ঘোষণা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১