বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২০

টঙ্গীবাড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুলাপুর বাজারে মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিামানা করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান চালায়।

এ সময় তিনি ২টি মুদি দোকানকে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় হুমায়ন স্টোরকে এক হাজার টাকা, মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে পাভেল স্টোরকে এক হাজার টাকা এবং তিনটি লাকরি দোকানে ওজনে কারচুপি করে লাকরি বিক্রি করার অপরাধে জয়নাল লাকরির ঘরকে এক হাজার টাকা, রাজন লাকরির ঘরকে এক হাজার টাকা ও আমির লাকরি ঘরকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়।

অভিযান চলাকালে বাজারের দোকানদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১