আপডেট : ২৮ April ২০২০
টাঙ্গাইলের সখীপুরে একটি সড়কে নিম্নমানের কাজ করার অভিযোগ এনে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। সোমবার বিকেলে উপজেলার কির্ত্তণখোলা থেকে ইছাদিঘী সড়কের ডাবাইলপাড়া চৌরাস্তা এলাকার নির্মাণ কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। এলাকাবাসী জানায়, ৩২ ফিট প্রস্থ ও দুই কিলো মিটার লম্বা সড়কের ডাবাইলপাড়া চৌরাস্তা এলাকার সড়কে শ্রমিকরা ইটের খোয়া না দিয়েই মাটির উপর ইট বসানোর কাজ করছিল। মূল রাস্তার নকশা থেকে এক ফুট দূর দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ ফিট রাস্তায় মাটির উপর দিয়ে রাস্তার পাশের ইট বসানো হয়। সোমবার বিকেলে বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাজটি বন্ধ করে দেয়। জানা যায়, ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার ওই সড়কের নির্মাণ কাজ পেয়েছেন মো. আব্দুস সালাম খান নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে ঠিকাদার মো. আব্দুস সালাম খান মুঠোফোনে বলেন, আমার লাইসেন্স দিয়ে সখীপুরের আবদুল কাদের ও হারুন নামের দুইজন ঠিকাদার কাজটি করছেন। বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসকে জানান। খবর পেয়ে মঙ্গলবার সকালে কাজটির দেখাশোনার দায়িত্বে থাকা উপজেলা (এলজিডি) সহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেন কাজটি দেখতে আসেন। পরে তিনি বলেন, সামান্য একটু রাস্তা বাঁকা ছিলো সেইটুকু সোজা করার জন্যই আমার অজান্তেই শ্রমিকরা এই কাজটি করতেছিলো। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের মতামত নিয়ে ইটের নিচে খোয়া ও বালি দিয়ে কাজ করতে বলে আসছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১