বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

কলমাকান্দায় ১০০ বেদে পরিবারকে সহায়তা করল স্বজন সমাবেশ


করোনা পরিস্থিতি মোকাবেলায় নেত্রকোনার কলমাকান্দায় যুগান্তর স্বজন সমাবেশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ বেদেপল্লী অসহায় কর্মহীন মানুষদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বেদেপল্লী ও স্বজন কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলাবুট, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ফখরুল আলম খসরু, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি প্রণয় কুমার তালুকদার, সম্পাদক ডা. অলক কুমার সিংহ, স্বজন প্রশান্ত কুমার সাহা, মাহতাব উদ্দিন মোহসিন, সুব্রত সাহা মিঠু, রাজন সাহা, সৈকত মিয়া ও রনি সাহা প্রমূখ।

ইউএনও সোহেল রানা যুগান্তর স্বজন সমাবেশের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বজন সমাবেশের মত দেশের সবকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এগিয়ে আসলে করোনা পরিস্থিতি খুব সহজে মোকাবেলা করা সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১