বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

একজন মানবিক ডাক্তার আলা উদ্দিন


বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে দাগনভূঞা উপজেলার জনগণের পাশে মানবিক চিকিৎসকদের মধ্যে একজন ডাঃ মুহাম্মদ আলা উদ্দিন। তিনি দাগনভূঞা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

ডাঃ আলা উদ্দিন সকাল থেকে সরকারি ডিউটির পরেও অক্লান্তভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি গভীর রাতেও মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে তিনি ‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।

বলা হয়ে থাকে, রোগ নিয়ে গেলে ডাক্তারের আলাপনেই সারিয়ে তোলে অসুখের অনেকটাই। সহজ করে কঠিন রোগের পথ্য বাতলে দেন। নির্ভরতা পান সবাই। তাই সকলের কাছে জনপ্রিয় তিনি।

ডাঃ আলা উদ্দিন বলেন, ডাক্তারদের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে রোগীদের সেবা দেয়া। দাগনভূঞায় আল্লাহর অশেষ রহমতে এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি বলেন, যদি কেউ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বোধ করে, সে যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ বা মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নেয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১