বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২০

সখীপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন


টাঙ্গাইলের সখীপুরে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কার্যক্র‌মের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মৌশা এলাকায় চলতি বুরো মৌসুমে মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) বিতরণ করা হয়।

ধান কাটা উদ্বোধনকালে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, ও‌সি মো. আ‌মির হো‌সেন, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী আসিফ, কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় এক একর জ‌মির ধান কাটা যাবে। এছাড়াও ধান কাটা, মাড়াই, ঝাড়ু দেওয়া ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। ফলে সময় মত উপজেলার কৃষকের সোনালী ফসল ঘরে উঠবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভর্তুকি মূ‌ল্যে এ উপজেলার দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। কম্বাইন হারভেস্টারের দাম ৩০লাখ টাকা। ৫০% ভর্তুকিতে দুইজন কৃষক এ মেশিন কিনেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১