বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২০

অসহায় পরিবারের পাশে ঈশ্বরদী উপজেলা হিন্দু মহাজোট


করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। এ ভাইরাস ঠেকাতে অনেকেই আজকে ঘরবন্দী। এই সংকটময় সময়ে সকলেই অসহায় তবে সবচেয়ে বেশি অসহায়ত্ব জীবন-যাপন করছে সমাজের নিম্ন আয়ের মানুষগুলো। সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ঈশ্বরদী উপজেলা হিন্দু মহাজোট।

বুধবার সকালে হিন্দু মহাজোট দাশুড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুসলমান-হিন্দু-খ্রিস্টান ৬০ পরিবারকে সহযোগীতা প্রদান করা হয়।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, বাদল কর্মকার , গোপাল সরকার, বিশ্বনাথ সূত্রধর, নিশি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান বকুল সরদার। পর্যায়ক্রমে এই কার্যক্রম ঈশ্বরদী ও ঈশ্বরদীর সাতটি ইউনিয়নে অব্যাহত থাকবে বলে জানান হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১