বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২০

সিলেট ছাড়লেন অরও ১২৭ ব্রিটিশ নাগরিক


করোনা পরিস্থিতি বাংলাদেশে প্রকট আকার ধারন করায় বাংলাদেশে আটকে পড়া আরো ১২৭ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

আজ সকাল ১১টা ১০মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (বিজি ৪০২০) ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা সিলেট ছাড়েন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কর্মকর্তা মোঃ জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের তিন শিশু সহ ১২৭ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন এবং আজ ৫ম দফায় ১২৭ জন সহ সর্বমোট এ পর্যন্ত ৬৬২জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১