আপডেট : ৩০ April ২০২০
দেশের চলমান করোনা ভাইরাসের প্রকোপে ঘরবন্দী ধনী-গরিব সবাই। অঘোষিত লক ডাউন চলছে দেশের জেলা-উপজেলায়গুলোতেও। তারপরও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আর থামছে না মৃত্যুর মিছিল। আর এসবের মাঝেও দরিদ্র মানুষগুলো অল্প একটু ত্রাণের আশায় ছুটছে অলি থেকে গলিতে । প্রাণঘাতী করোনাভাইরাস থেকেও পেটের ক্ষুদাই যেন এখন বড় চিন্তার বিষয় এসব দরিদ্র মানুষগুলোর। এবার হতদরিদ্র এইসব মানুষের কথা চিন্তা করেই নিজের রোজগারের অর্থ ইউএনওর হাতে দিলেন নেত্রকোনার দুর্গাপুরের বালু শ্রমিক নজরুল ইসলাম। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের হাতে ১২ হাজার ৫০০ টাকা তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন এই শ্রমিক। দুর্গাপুর উপজেলার দেবথৈইল গ্রামের দিনমজুর (বালুশ্রমিক) নজরুল ইসলাম এই টাকা সরকারি কোষাগারে দিতে পেরে আনন্দিত হয়েছেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা এই অনুদানের টাকা সসম্মানে গ্রহণ করেন । মজুর নজরুল ইসলাম বলেন, আমি দরিদ্র হলেও কোনো ভাবে চলে যেতে পারবো। কিন্তু যারা কাজ হারিয়ে বেকার অসহায় জীবন যাপন করছে তাদের কে টাকাটা বিলিয়ে দিলে আমি মনে শান্তি পাবেন। ইউএনও ফারজানা খানম জানায়, তার এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই । সে দরিদ্র হয়েও দেশের মানুষের কথা ভেবে তার জমানো টাকা গুলো সরকারী কোষাগারে জমা দিয়েছেন । আমরা তার এই অনুদান অসহায় ও গরীব মানুষের মাঝে ত্রাণ হিসেবে ব্যয় করবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১