আপডেট : ৩০ April ২০২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল আছে। বৃহস্পতিবার সকালেও দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরী ও ট্রলারে করে শত শত শ্রমিক পদ্মা পাড়ি দিতে গেছে। উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দক্ষিনবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরী ও ট্রলারে করে সকাল থেকেই শিমুলিয়াঘাটে আসতে শুরু করে শত শত শ্রমিক। বেলা ১১ টা পর্যন্ত রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরি রামশিংসহ কয়েকটি ফেরীতে করে যাত্রীরা ছুটে আসেন শিমুলিয়াঘাটে। এদের বেশীরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের কর্মী। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সীমিত আকারে এ নৌরুটে ফেরি চলছে। জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। একই সঙ্গে যাত্রী সাধারণ ফেরীতে পারাপার হচ্ছে। তবে গেল কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে কম সংখ্যক যাত্রী পারাপার হতে দেখা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১