আপডেট : ৩০ April ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার আলদী ও কামারখাড়া বাজারে অভিযান চালিয়ে ৫ দোকানে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি উছেন মে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় সুলতানকে ১ হাজার টাকা, বাচ্চু সর্দার কে ১ হাজার টাকা, শুকমার বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করে। এদিকে দন্ডবিধি ২৬৯ ধারায় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলার অপরাধে রবিউল ইসলাম ও লিখনকে ৫০০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১