আপডেট : ০১ May ২০২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ শুক্রবারও ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা হুমড়ি খেয়ে পড়েছেন। সকাল থেকে ফেরী ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে আসছেন শত শত গার্মেন্টস কর্মী। কর্মস্থলে যেতে শত বিড়ম্বনা উপেক্ষা করেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন তারা। উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, যাত্রীবোঝাই করে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ফেরী কুমিল্লা বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে এসে নোঙর করে। ফেরীতে থাকায় শত শত যাত্রীর অধিকাংশই গার্মেন্টস কর্মী। এছাড়া সকালের দিকে রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরি রামশিং শিমুলিয়াঘাটে এসে নোঙর করে। এ দু’টি ফেরীতেও উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্টস কর্মী শিমুলিয়াঘাটে এসেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১