বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০২০

কলমাকান্দার সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান আর নেই


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. মফিজুর রহমান তালুকদার বাচ্চু (৫৭) মারা গেছেন।  আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার জুম্মা বাদ মরহুমের কলমাকান্দা উপজেলার  কৈলাটি ইউনিয়নের  বিষুমপুর  গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
ম. মফিজুর রহমান তালুকদার বাচ্চুর মৃত্যুতে কলমাকান্দা উপজেলার  মাধ্যমিক শিক্ষা পরিবার শোক প্রকাশ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১