বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২০

বগুড়ায় ঢাকা ফেরত স্বামীর পর নার্স স্ত্রীও করোনায় আক্রান্ত


ঢাকা ফেরত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শজিমেক হাসপাতালে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ওই নার্সের করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।  

উল্লেখ্য, বগুড়া শহরের ফুলতলা এলাকায় বসবাসকারী ওই নার্সের স্বামী ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বগুড়া আসার পর স্ত্রীর পরামর্শে গত ২৬ এপ্রিল তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ২৮ এপ্রিল সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ শুনে তিনি ফোন বন্ধ করে আত্মগোপন করেন।

এর ফলে তার বাসা খুঁজে পেতে হিমিশিম খেতে হয় পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের। পরে সন্ধান পাওয়া গেলে সেই বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। একইদিন রাতে বগুড়া সদরের শেখেরকোলা গ্রামে আত্মগোপনে থাকা রোগীর সন্ধান পায় পুলিশ। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১