আপডেট : ০২ May ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৫২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হয়েছেন ৮ হাজার ৭৯০ জনে। আজ শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৮৮৭ নমুনা পরীক্ষায় আরও ৫৫২ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। ডা. নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। তারা পাঁচজনই ঢাকার বাসিন্দা। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬০৪ জনে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ০১ হাজার ১৮৯ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১