বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

চৌদ্দগ্রামে ২১১ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল চিওড়া আনন্দ সংঘ


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ, রমজান ও ঈদ উপলক্ষ্যে চিওড়া, কনকাপৈত এবং নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের প্রকৃত গরীব, অস্বচ্ছল ও কর্মহীন ২১১ পরিবারের মাঝে উপহার সামগ্রী ও লিফলেট বিতরণ করেছে চিওড়া আনন্দ সংঘ।

রোববার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সফিউল ইসলাম জিয়া, সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ, কেএম ফয়সাল আহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ আল মামুন, টিম লিডার নাজমুল হোসেন, ফার্মাসিস্ট এস এম জাকির হোসাইন, সাইদুল হক, রেজাউল করিম, সালাহউদ্দিন খান রাজিব, মোঃ হোসাইন, নাইমুল ইসলাম, মোঃ বিজয়, ডাঃ আবদুল হালিম, নাইমুর রহমান নাহিম, সদস্য মেহরাব হোসেন, ফরহাদ হোসেন, জামাল চৌধুরী, শেখ রাসেল, সাহাবুদ্দিন ও মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ ইভেন্টের সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ বলেন, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’-এ স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব সঙ্কটকালিন মুহুর্তে চিওড়া ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চিওড়া আনন্দ সংঘ। এই ইভেন্টে সহযোগিতা করায় শুভাকাঙ্খী, সমর্থক, দাতা ও স্বেচ্ছাসেবকসহ প্রবাসে অবস্থারত আনন্দ সংঘের সমন্বয়ক, টিম লিডার এবং সদস্যদের ধন্যবাদ জানাই।

চিওড়া আনন্দ সংঘের প্রধান সমন্বয় সফিউল ইসলাম জিয়া বলেন, চিওড়া ইউনিয়নের মাদক নির্মূল, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, ছাত্রকল্যাণে মেধাবী ও দরিদ্র ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ, করোনা প্রাদুর্ভাব রোধে মাস্ক ও লিফলেট বিতরণসহ ২১১ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১