আপডেট : ০৩ May ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি ও আলদী বাজারে অভিযান চালিয়ে ৬ দোকানে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি উছেন মে। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মুদি দোকানের মালিক মো: ফারুক কে ৫০০ টাকা, হিরু মল্লিককে ৫০০ টাকা, মূল্য তালিকা না থাকায় ৩৭ ধারায় মুদি দোকানের মালিক রিপন ঢালীকে ১ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করে দোকান খোলার অপরাধে দন্ডবিধি ২৬৯ ধারায় কাপরের দোকানের মালিক জামালকে ১ হাজার টাকা ও আ: হালিম কে ৫০০ টাকা অর্থদন্ড দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১