বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

কলমাকান্দায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ


নেত্রকোনার কলমাকান্দায় ৩০০ অসহায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে  উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ আলী তালুকদার  প্রমুখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও মাস্ক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১