আপডেট : ০৩ May ২০২০
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি এলাকা থেকে ২৪ বস্তা ত্রাণের চাল আটক করেছে পুলিশ। তবে চাল বহনকারী দুই ভ্যানের চালক পলাতক রয়েছে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর ইসলাম চাল আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোরে দুইটি ভ্যান যোগে ২৪ বস্তা ত্রাণের চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে পাচারকালে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি সড়কের ছাতুয়ার মোড় এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ২৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভ্যান চালক তার ভ্যান ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, উদ্ধার করা চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভ্যান চালক দুজনকে শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা চলছে। তিনি আরো জানান, তাদের আটক করা গেলেই কার চাল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তা উদঘাটন করা সম্ভব হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১