বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

পীরগঞ্জে কুকুরদের পাশে রুপমরা


করোনাভাইরাস প্রভাব দেশের বিভিন্ন স্তরে পড়েছে। কর্মহীন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। আবার খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা দেশের মতো পীরগঞ্জেও অফিস আদালত, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বেকারি বন্ধ রয়েছে। এতে খাদ্য সংকটে পড়েছে সড়কে ঘুরে বেড়ানো কুকুরও। খাবার না পেয়ে এ সব বেওয়ারিশ কুকুরকে শহরের বিভিন্ন রাস্তাায় ছোটাছুটি করতে দেখা যায়।

শহরে অনাহারী কুকুরগুলোর জন্য এগিয়ে এসেছেন ওয়ালিউর রহমান রুপম,শান্ত,বাশেদ, তৌহিদুলরা। কখনো খিচুরি আবার কখনো রুটি খাওয়াচ্ছেন । নিজেই বন্ধুদের সাথে নিয়ে পৌর এলাকায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে কুকুরকে খাবার দেন তিনি।

ওয়ালিউর রহমান রুপম জানান পৌর এরাকার প্রধান প্রধান সড়ক ( থানা টু বাসস্ট্যান্ড, গুলশান মোড় টু টিএন্ডটি অফিস, বাজার মোড় টু বঙ্গবন্ধু স্কুল মোড়) এ গত ১৫ এপ্রিল থেকে পৌর এলাকার কুকুরদের খাবার দিচ্ছিলাম শুরুতেই একদিন খিচুড়ি দিয়েছিলাম এখন প্রতিদিন নিয়ম করেই খিচুরি/রুটি দেই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১