আপডেট : ০৩ May ২০২০
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে তানজিলা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। আজ রোববার খবর পেয়ে বিকাল ৪টার সময় সেনবাগ থানার এসআই গৌর সহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে তানজিলাকে তার মা বকাঝকা করে। এতে সে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় থানায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১