বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কিশোর নিহত


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে হাকিম খাঁ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে নিহতের মাসহ আহত আরো ছয় জন। গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকালে উপজেলার বাকলজোরা ইউনিয়নের সাংসা গ্রামের বিরোধপূর্ণ জমিতে এ সংঘর্ষর ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই গ্রামের নাজিম খাঁর ছেলে হাকিম খাঁ (১৬)। এ সময় ছেলেকে ফেরাতে গিয়ে আহত হন নিহতের মা হামিদা খাতুন (৪৫) সহ আরো ছয়জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাকিম খাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজন মোফাজ্জাল খাঁ (৩০), নাজিম খাঁ (৫০), তমিজ উদ্দিন (৪০) কে ময়মনসিংহ প্রেরন করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাকৈরগড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আজিম খাঁ দের জমির পাশের ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘ দিন ধরে নাজিম খাঁ দের বিরোধ চলে আসছিল। আজ কেনা জমিতে ধান কাটতে গেলে আজিম খাঁদের জমির উপর দিয়ে ওই জমিতে যেতে নাজিম খাঁর ছেলে হাকিমদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই হাকিম নিহত হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দ্রুতই ব্যাবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১