আপডেট : ০৪ May ২০২০
নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) এলাকার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার মসজিদের ইমাম, মোয়াজ্জিন সহ কর্মহীন হয়ে পড়া প্রায় ১৮ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও সেনবাগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমান। উপজেলার ৯ ইউনিয়ন একটি পৌরসভা এলাকার ১১৭টি ওয়ার্ডে প্রায় ১৮ হাজার কর্মহীন হয়ে পড়া গ্রামবাসীর মধ্যে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত এক সসপ্তাহ যাবত আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমানের পক্ষে ওইসব খাদ্য সহায়তা উপহার সামগ্রী গুলো বিতরণ করেন-উপজেলা বিএনপির সদস্য সচিব মাস্টার মুক্তার হোসেন ইকবাল, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা গোলাম হোসেন, ভিপি মফিজুল ইসলাম, ভিপি ওমর, মির্জা সোলেমান, আবুল খায়ের, যুবদল নেতা এমাম হোসেন মেম্বার, সাহেদুল করিম মারুফ, ফখরুল ইসলাম রুবেল, মহিলা নেত্রী মরিয়ম। এছাড়া এসময় উপস্থিত ছিলেন-প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকেরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজী চাল, ৩ কেজী আলু, ১ কেজী পেয়াজ, ১ কেজী ছোলার ডাল, ১ কেজী লবন ও ১লিটার সয়াবিন তেল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১