বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০২০

তাড়াশে বেহাল যোগাযোগ ব্যবস্থা


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রকৌশল বিভাগের ১০ কিলোমিটার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের মাঝামাঝি স্থানে মাত্র তিন ফুটের মতো বেহাল সড়কের জন্য যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে । বিকল্প সড়ক না থাকায় যাত্রী ও চালকরা পড়েছেন চরম বিপাকে।  এলাকার কৃষকরা জানিয়েছেন, দ্রুততম সময়ে সড়কের ঐ স্থানটির খানাখন্দ মেরামত করা না হলে তাদের বোরো ধান বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হতে হবে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কটির চৌবাড়িয়া গ্রাম এলাকার একটি স্থানে পাকা কার্পেট নষ্ট হয়ে কর্দমাক্ত অবস্থায় রয়েছে। এটুকোর মধ্যে সৃষ্টি হয়েছে বেশ কিছু গর্তের। কোথাও কোথাও গর্তের গভীরতা বেশি হওয়ায় সেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে। আবার পানি শুকালে গর্তগুলো কাদার ভাগাড়ে পরিণত হচ্ছে। নিরুপায় হয়ে যে সব চালক যানবাহন নিয়ে চলাচলের চেষ্টা করছেন তাদের বেশিরভাগই দুর্ঘটনার কবলে পড়ছেন। যাত্রী ও চালকেরা জানিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতার কারণে সড়কটি দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। আর সড়কের আশপাশের গ্রামের কৃষকরা বলেছেন, আজকালে মধ্যে সড়টির ভাঙ্গা স্থান ঠিকঠাক করা না হলে যানবাহনের অভাবে তারা বোরো ধান বিক্রি করতে পারবেন না।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী বাবলু মিঞা বলেন, বিষয়টি জানা ছিলোনা। লোক পাঠিয়ে দেখছি কি করা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১