আপডেট : ০৫ May ২০২০
কুমিল্লায় করোনা দুযোর্গে ধানকাটা শ্রমিকের সংকট হওয়ায় সেচ্ছাশ্রকে এক বর্গাচাষীর ধান কেটে ও মাড়াই করে দিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সদস্য এবং স্থানীয় ছাত্ররা। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে আওয়ামীলীগের সভাপতি আবু হানিফের নেতৃত্বে এ ধান কাটা সম্পন্ন হয়। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটের কারনে বর্গাচাষী আবদুল খালেক তার পাকা ধান কাটতে ও মাড়াই করতে পারছিলেন না। এসময় তার পাশে এসে দাঁড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের সদস্য ও বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের ছাত্ররা। তারা ৩০ শতক পাকা ধান কেটে বাড়িতে নিয়ে মেশিনে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে বর্গাচাষী আবদুল খালেক সেচ্চাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১