আপডেট : ০৫ May ২০২০
টাঙ্গাইলের সখীপুরে চারতলা ভবনে আটকা পড়েছিল একটি বিড়াল। সেখান থেকে কোনোভাবেই নামার উপায় ছিল না বিড়ালটির। রোববার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মৃত্যু শঙ্কায় ছিল আটকে পড়া ওই বিড়াল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয় সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা রোববার রাতে বিড়ালটিকে উদ্ধার করে। জানা যায, রোববার সকালে পৌর শহরের গড়-গোবিন্দপুর কাঁচা বাজার এলাকার শের আলী মিয়ার চারতলা ভবনে বিড়ালটি ফাঁকা গ্লাস দিয়ে ঢুকে পড়েছিল। সেখান থেকে নামার জন্য এদিক-ওদিক ছুটাছুটি করছিল। কোন ভাবেই নামতে পারছিল না। পরে রোববার রাতে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জানালা গ্রীল কেটে বিড়ালটিকে উদ্ধার করে। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিন বলেন, বিড়ালটি হয়তো সামন্য একটি প্রাণী। একটি প্রাণীর জন্য মমত্ববোধ থেকেই দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১