আপডেট : ০৫ May ২০২০
নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নাটোর সদরের ঢাকা মহাসড়কের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোবাইল পাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বনপাড়া থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় অন্য একটি ট্রাক পেছনদিকে থেক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর ড্রাইভারকে আটক করতে পারেনি। পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১