বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০২০

আজও নৌঘাটে ঢাকায় ফেরা মানুষের ভিড়


আজও কাঁঠালবাড়ি-শিমুলিয়া, পাটুরিয়া-দৌলতদিয়া নৌঘাটে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকে ঘাটে যাত্রীদের চাপ দেখা যায়। গণ-পরিবহণ বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে ঘাটে আসেন।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে ফেরিতেই যাত্রীরা পারাপার চলছে।  যাত্রীদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক।  এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতাও দেখা যায়নি ঘাটে।

ঈদের ছুটির মতোই ঢাকায় ফিরতে শুরু করেছে এসব মানুষ। প্রশাসনের এই অবস্থায় পদক্ষেপ না নিলে আবারও ঢাকায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে যেতে পারে, এমনটাই মনে করেন, ঢাকার বাসিন্দারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১