বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০২০

দেশে একদিনে করোনায় নতুন শনাক্ত ৭৮৬, মৃত্যু ১

স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং সংগৃহীত ছবি


দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭৮৬ জন  শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন।

এদিকে ২৪ ঘন্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ১৮৩ জন প্রাণ হারাল।

আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ৫৭১১ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে যার মধ্যে শনাক্ত হয়েছে ৭৮৬ টি।

তিনি আরো জানান, সারা দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১