বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২০

ভোলায় কালবৈশাখী ঝড়ে ৬ ঘর লন্ডভন্ড 


ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ে প্রতিবন্ধীর ঘরসহ ৬ ঘর লন্ডভন্ড হয়েছে। বুধবার ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে চরসামাইয়া ৭নং ওয়ার্ডের ৬টি ঘর লন্ডভন্ড হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম, শাহাজান আলমগীর, আলি হোসেন, আলামিন, মজিবল হক ও প্রতিবন্ধী ফারুক জানান, হঠাৎ সকালবেলা ঝড় শুরু হয় আর সেই ঝড়ে মুহুর্ত্বের মধ্যে আমাদের ঘর গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়।

চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১