আপডেট : ০৬ May ২০২০
করোনায় সাহায্য করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহবান জানান প্রেসিডেন্ট হাসান রুহানি। করোনা ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা যদি সত্যিই ইরানকে সহযোগিতা করতে চায় তাহলে সবার আগে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই হচ্ছে করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার একমাত্র পথ। এ সময় রুহানি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে সহযোগিতা জন্য জাপানের প্রশংসা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১