বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২০

কক্সবাজারে ২৪০০ আনসার-ভিডিপি সদস্য ত্রাণ সামগ্রী পেয়েছে


কক্সবাজারে ২ হাজার ৪০০ আনসার-ভিডিপি সদস্য ত্রাণ সামগ্রী পেয়েছে। প্রতি উপজেলার দ্ররিদ্র ৩০০ সদস্যকে এ ত্রান দেওয়া হয়।

গত ৫মে কক্সবাজার সদর উপজেলায় বিতরনের মাধ্যমে জেলার ৮ উপজেলায় ত্রান বিতরণ শেষ করা হয় । গত ২৮ এপ্রিল সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলা হতে এ কার্যক্রম শুরু করা হয়।

করোনা ভাইরাসের প্রার্দূভাবে লক ডাউন কালে আনসার-ভিডিপি মহাপরিচালকের প্রচেষ্টায় বর্তমান সরকার এ উদ্যোগ নিয়েছে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন।

তিনি বলেন,‘করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের বিত্তিতে সচেতনতা কার্য্যক্রমে অংশ নিয়ে আনসার-ভিডিপি সদস্যরা সারা দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে চলেছে। এসব সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে আনসার-ভিডিপি মহাপরিচালকের তত্বাবধানে সারা দেশের প্রতি উপজেলায় ৩’শ পরিবারের মধ্যে মোট ৪৯২ টি উপজেলায় এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারের ৮ টি উপজেলার দু’হাজার ৪’শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।’

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার সদর ব্যাটলিয়ন আনসার (৩৯) সার্কেল এডজুট্যান্ট মোঃ আলমগীর হোছাইন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ইন্সট্রেক্টর উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন কমান্ডার , দলনেত্রী, প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডাররা ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১