আপডেট : ০৬ May ২০২০
তাড়াশ পৌর শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে নতুন করে প্লাস্টিকের ডাস্টবিন বসানো হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পর্যায়ক্রমে ডাস্টবিন বসানো হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে এ পর্যন্ত যে ডাস্টবিন কেনা হয়েছে। কয়েকটি ইতোমধ্যে নগরীর বিভিন্ন মোড়ে বসানো হয়েছে।পলিথিনে মোড়ানো প্লাস্টিকের তৈরি ডাস্টবিন। পৌর সূত্র জানা জায়, পৌর বাজারে যেসব ডাস্টবিন রয়েছে, সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কোনো কোনো ডাস্টবিন একেবারে ময়লার সঙ্গে মিশে গেছে। মাঝে মধ্যে এসব ডাস্টবিন জোড়াতালি দিয়ে মেরামত হলেও সুফল মেলে না। অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের অনেক জায়গায় ডাস্টবিন দেওয়া হয়েছে। এ ব্যাপারে পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম বলেন, পৌর বাজারকে পরিষ্কার রাখতে এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। আপাতত গুরুত্বপূর্ণ মোড়ে ডাস্টবিন বসানো হচ্ছে। পরে সুফল পাওয়া গেলে পৌর জুরে বসানোর ব্যবস্থা নেওয়া হবে। পৌর বাজার পরিষ্কার রাখতে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। পৌরসভার ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান বলেন, ডাস্টবিন বসানো পৌরর একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু ডাস্টবিন বসালেই হবে না, পথচারীদের বিনে ময়লা ফেলার অভ্যাস তৈরি করতে হবে। এ জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার দায়ে জরিমানা করা হলে সুফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১