বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২০

টঙ্গীবাড়িতে বৈশাখী ঝড়ে বসত-ঘর ও দোকান বিধ্বস্ত

বৈশাখি ঝড়ে বিদ্ধস্থ বসতঘর প্রতিনিধির পাঠানো ছবি


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ৪ টি বসত-ঘর ও ১ টি টেইলার্সের দোকান বিধ্বস্ত হয়েছে।

আজ বুধবার সকাল ৬ টায় এ ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের বাসিন্দা সুলতান শেখ, রুহুল কাজী, রহিম শেখ ও জুয়েল শেখের ৪ টি বসত-ঘরের টিনের চালা উড়ে গেছে ঝড়ে।

একই গ্রামের জহির শেখের টেইলার্সের দোকান বিধ্বস্ত হয়েছে।

এ বিষয়ে ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা জানান, ঝরে ক্ষতিগ্রস্থরা আমার কাছে এসেছিল, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখেছি।

উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১