বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২০

দুর্গাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত


নেত্রকোনার দুর্গাপুরে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের করোনা ভাইরাস  শনাক্ত হয়েছে ।বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই তথ্য নিশ্চিত করে।

আক্রান্ত এই যুবক (২৭) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বাসিন্দা । নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সিমেন্ট কারখানায় কর্মরত এই শ্রমিক গত ৪ মে বাড়িতে আসেন । পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান নেতৃত্বে একদল চিকিৎসক গত ৫ মে ঐই যুবকের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায় । আজ পরীক্ষা শেষে ওই যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে ।

গত কয়েক মাসে এই উপজেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৮০ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ৬৯ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর একজন পুরো উপজেলায় করোনায় শনাক্ত হলো । গত দুই দিনে সংগ্রহ করা বাকি ১০টি রিপোর্ট পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান জানায়, আমরা শুরু থেকে করোনা প্রতিরোধের সর্বোচ্চ সর্তক ও সচেতন ছিলাম । কিন্তু এর মাঝেও নারায়ণগঞ্জে ফেরত একজনের শরীরে করোনা পজেটিভ হয়েছে । আমরা ওই যুবকের নমুনা সংগ্রহ কালেই পুরো পরিবারকে লক ডাউন করে রেখেছিলাম ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১