বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২০

নবীনগরে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল কনিকাড়া প্রবাসী কল্যাণ সংস্থা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা ভাইরাসে কারনে কর্মহীন হয়ে পড়া ২০০ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কনিকাড়া হাইস্কুল মাঠে এ ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা সোহরাওয়াদ্দিন চৌধুরী, ইতালি প্রবাসী কামাল উদ্দিন, সিংঙ্গাপুর প্রবাসী রিপন ভুইয়া, সাবেক ইউপি সদস্য হাজী আলী আহম্মদ, হাজী হরমুজ আলী, হাজী নান্নু মিয়া, কুদ্দুস মিয়া, সিদ্দিকুর রহমান মেম্বার, রফিকুল ইসলাম মানিক মেম্বার, ডা: জামাল উদ্দিন, তৈয়বুর রহমান, মো:আরিফ, শিশু মিয়া, বাতেন মিয়া, জাহাঙ্গীর আলম, সুমন বাশার, মিদন মিয়া, জাহাঙ্গীর আলম উজ্জ্বল প্রমুখ। সংস্থার সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমাদের সংস্থা সবসময় চেষ্টা করে গ্রামের হতদরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১