আপডেট : ০৮ May ২০২০
চাঁদপুর হতদরিদ্রদের চাল চুরির অভিযোগ উঠেছে ৬ নং মৈশাদী ইউনিয়নের বিএনপিসমর্থিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুজ্জামানের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। বৃহস্পতিবার দুপুরে ৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল হয়। জেলেদের চাল দেয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ও ইউপি সচিব ইউনিয়ন পরিষদে না এসে বাড়িতে অবস্থান করায় অপেক্ষামান ভুক্তভোগী হতদরিদ্র জেলেরা ইউনিয়ন পরিষদে সকাল থেকেবিকেল পর্যন্ত অবস্থান করে। মৈশাদী ইউনিয়নে জেলেদের অভিযোগ, জেলেদের চার কিস্তি চালের মধ্যে তিন কিস্তিতে চাল ২০ থেকে ২৫ কেজি চাল দিয়েছেন। হার অনুযায়ী ২৯ কেজি চাল পাওয়ার কথা থাকলেও জনপ্রতি জেলের পাঁচ থেকে ছয় কেজি চাল কম দিয়েছে। বাকি চাল চুরি করে অন্য জায়গায় বিক্রি করেছে। মহামারী করোনা ভাইরাসের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে ইউনিয়নবাসিকে ২০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা দেয়। ইউনিয়ন আ'লীগের সভাপতি লিটন সরকার জানান, বিএনপি'র মনোনীত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক তার মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। সরকারি কোনো সুযোগ-সুবিধা ইউনিয়নবাসী পাচ্ছে না। ইউনিয়নের জেলেদের চাল কম দেওয়ার কারণে জেলেরা এসে বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ত্রাণ সমন্বয় কমিটির সাথে সমন্বয় না করে বিএনপি'র নেতাকর্মীদের নামে তালিকা তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। এ দিকে অভিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুর একটা থেকে চারটা পর্যন্ত চাল দেওয়া হবে। আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে তা আমার জানা নেই। আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১